× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চোরের কুড়ালের আঘাতে আহত ২, চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ২২:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে চোরের চায়নিজ কুড়ালের আঘাতে বাড়ির দুই সদস্য আহতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে চোর সুমন মন্ডলকে (৩০) পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।  সোমবার (৩ আগষ্ট) ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়াস্থ ঠান্ডাতলা মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত সুমন সাহাপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মন্ডলের ছেলে। আহতরা হলেন ঠান্ডাতলা এলাকার মৃত আফসার আলী মন্ডলের ছেলে হবিবুল মন্ডল হব্বুল ও হব্বুলের ছেলে শাকিল মন্ডল। 

স্থানীয় এলাকাবাসীদের সুত্রে জানা যায়, ঘটনার দিন রাত দুইটার দিকে সুমনসহ কয়েকজন সাহাপুর মিস্ত্রিপাড়ার ঠান্ডাতলা মোড়ে হাবিবুল মন্ডল ওরফে হব্বুলের দোকানে চুরি করতে যায়। চোরেরদল দোকানে ঢুকলে দোকানের পাশেই হাব্বুলের বাড়ি হওয়ায় টের পেয়ে বের হয়ে আসে হব্বুল। দোকানে চোর ঢুকেছে বুঝতে পেরে চোরকে আটক করার চেষ্টা করে হব্বুল। তখন চোর সুমন মন্ডলের হাতে থাকা চায়নিজ কুড়াল দিয়ে হব্বুলের হাতে ও পিঠে এলোপাতারি কোপ দেয় সুমন।

তখন হব্বুলের ডাক-চিৎকার শুনে তার ছেলে শাকিল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে। বিষটি টের পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এই ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সুবিচারের আশ্বাস দিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ প্রণব কুমার। 

এই বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, নিহত সুমন মন্ডল একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই অন্তত ৬ টি মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার জিডি মুলে মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে নিহতের স্ত্রী লাবনি খাতুন বাদী হয়ে মামলা করবেন বলে অবগত করেছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.