× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় সিরাপ ও গাঁজা জব্দ

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১৬ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

ছবি: সংবাদ সারাবেল।

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ (Eskuf Syrup) ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টা দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মানিকপুর গ্রাম থেকে এসব মাদক আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৭২/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের শরীফের পেয়ারা বাগানের মধ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে আসামীবিহীন ১১২ বোতল ভারতীয় সিরাপ এবং ৩ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

রবিবার (১৬ আগস্ট) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদক আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে চোরাচালান রোধ ও মাদকবিরোধী বিজিবির এমন কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.