নেত্রকোনায় আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান আরো উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল্লাহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও জেলা ক্রীড়া কমিটির নেতৃবৃন্দ নেত্রকোনা রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলার নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিত্বরা সাংবাদিকবৃন্দ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী খেলার তারিখ ও ভেন্যু: দ্রুততম সময়ের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী তারিখ ঘোষণা করা এবং জেলা শহরের ঐতিহ্যবাহী মোক্তারপাড়া মাঠসহ নির্ধারিত ভেন্যু দ্রুত সময়ের মধ্য খেলার উপযোগী করার নির্দেশ দেওয়া হয়। খেলোয়াড়দের জার্সির কালার নির্ধারণ সহ খেলার সময় কোন উপজেলার সাথে কোন দলটি খেলবে তাও নির্ধারণ করা হয় ।
অংশগ্রহণকারী দল জেলার ১০টি উপজেলার দল এই টুর্নামেন্টে অংশ নেবে। খেলা চলাকালীন মাঠের শৃঙ্খলা ও দর্শক নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
উপ-কমিটি গঠন: টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থ, শৃঙ্খলা, প্রচার ও আপ্যায়নসহ একাধিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা বৃদ্ধি এবং জেলার সুপ্ত ফুটবল প্রতিভা বিকাশে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাটিকে প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ করতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।