× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব সুমন মিয়া

মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৮ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

ছবি: সংবাদ সারাবেলা।

জীবননগর উপজেলায় ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সভায় ঐকমত্যের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. ইউনুচ আলী আর সদস্যসচিব হয়েছেন মো. সুমন মিয়া। এদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রবগুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আহমেদ মুসা, মো. শরিফুল ইসলাম, মো. কামরুজ্জামান, মো. সুজন হোসেন কিরণ, মো. রিপন মিয়া, মো. রিপন হোসেন, মো. জাহাঙ্গীর আলম বাবু ও মো. আজিজুল হক।

জীবননগর ইজিবাইক মালিক সমিতির নবগঠিত এই আহ্বায়ক কমিটি ইজিবাইক মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, সড়ক নিরাপত্তা, যানবাহন নিবন্ধন ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে আহ্বায়ক মো. ইউনুচ আলী বলেন, আমরা সকল মালিকের ঐক্য বজায় রেখে জীবননগর উপজেলায় ইজিবাইক চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে কাজ করব। প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে মালিকদের অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.