× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

চট্টগ্রাম জেলার ১৭টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, ওসি মহিনুল ইসলামের হাতে পুরস্কার, সম্মাননা ও সনদপত্র তুলে দেন।

জেলা পুলিশের মাসিক কল্যাণসভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার। সদস্যদের বক্তব্য শুনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনে সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহারের ক্ষেত্রেও পুলিশ সদস্যদের দায়িত্বশীল ও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। মাদক ও অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেপ্তারে সাফল্যও মূল্যায়নের আওতায় ছিল।

সীতাকুণ্ড মডেল থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করছেন ওসি মহিনুল ইসলাম। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা জোরদার হয়েছে।

এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার, নিয়মিত মামলার তদন্ত তদারকি, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং তথ্যের ভিত্তিতে দ্রুত পুলিশি ব্যবস্থা গ্রহণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। থানা পুলিশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখায় থানার কার্যক্রমে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় থাকায় ওসি মহিনুল ইসলাম প্রশংসিত হয়েছেন। নিয়মিত টহল ও অভিযান জোরদারের পাশাপাশি অপরাধের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তার নেতৃত্বে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি একটি ফোর্সবান্ধব কর্মপরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি পুলিশ সদস্যদের উৎসাহিত করেন।

চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে পুনরায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে ওসি মো. মহিনুল ইসলামের দায়িত্বশীলতা, দক্ষ নেতৃত্ব ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীরা ওসি মো. মহিনুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.