× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমা উপজেলায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

উবাসিং মার্মা, রুমা প্রতিনিধি।

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১ পিএম

বান্দরবানের রুমা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির দায়িত্বশীলদের নির্বাচিত করা হয়।

নতুন কমিটিতে দৈনিক সাঙ্গু পত্রিকার রুমা প্রতিনিধি মংহাইথুই মারমা সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অংবাচিং মারমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ডেইলি অবজারভার এবং দৈনিক সংবাদ সারাবেলা -এর প্রতিনিধি উবাসিং মারমা কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আবদুল হাকিম, মথি ত্রিপুরা, চনুমং মারমা, শৈহ্লাচিং মারমা ও শৈলুমং মারমা।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫৩ নম্বর কোলাদে মৌজার হেডম্যান চিংশৈথুই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর সিনিয়র সাংবাদিক কিকিউ মারমা, দৈনিক আমাদের সময়ের নুসিং থোয়াই মারমা, দৈনিক দেশ রূপান্তরের ক্যমুইঅং মারমা, দৈনিক ভোরের কাগজের মংসানু মারমা এবং দৈনিক আজকের পত্রিকার মংবোওয়াংচিং মারমা (অনুপম)।

এ সময় রুমা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি জনপদ রুমার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, জনদুর্ভোগ ও স্থানীয় মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রুমা উপজেলার মানুষের কথা গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রুমা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.