× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্রীমঙ্গলে চা-বাগানে ভারতীয় প্রসাধনীর চালান, আটক ২

প্রায় ২ লাখ টাকার কসমেটিকস জব্দ; বিশেষ ক্ষমতা আইনে মামলা

নূর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১ পিএম

চা-বাগানের নির্জন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী পণ্য জব্দ করেছে পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা-বাগানের ৯ নম্বর সেকশন থেকে এসব পণ্যসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১)। পুলিশের দাবি, জব্দ করা প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে আটক দুজনের হেফাজত থেকে DOT KEY Vitamin C+E Super Bright Gel Face Wash ১৪০ পিস, DOT KEY Vitamin C+E Super Bright Sunscreen Water-Light Fluid ৫২ পিস, MARS BB Cream ১০০ পিস, MARS Kohl of Fame Kajal ৫০ পিস, Garnier Bright Complete Vitamin C+ Face Wash ১০০ পিস এবং 1% Salicylic Acid Oil-Free Daily Face Moisturizer ৩০ পিস জব্দ করা হয়।

জব্দ করা এসব প্রসাধনী পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব প্রসাধনী সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের মৌলভীবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.