× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের বিচক্ষণতায় স্বর্ণ পাচার নস্যাৎ: চীনা নাগরিকের কাছ থেকে ২.৫ কেজি স্বর্ণ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯ পিএম

অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে আনুমানিক ২.৫ কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে আনসার সদস্যরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় আনসার সদস্যদের সতর্ক তৎপরতায় বিপুল পরিমাণ এ স্বর্ণ শনাক্ত ও উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চীন থেকে আগত ওই চীনা নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগ/ঝাড়ে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ওই পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন। পরে কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমান বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।

পরবর্তীতে উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করেন। প্রক্রিয়া শেষে পাঁচটি স্বর্ণের বার/বিস্কুট পাওয়া যায়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট পরিমাণ আনুমানিক ২.৫ কেজি, যা প্রায় ২১৫ ভরি। অভিনব কৌশলে মাটির তৈরি পাত্রের ভেতর রাসায়নিকের সংমিশ্রণে স্বর্ণ লুকিয়ে পাচারের এ চেষ্টা আনসার সদস্যদের বিচক্ষণতা, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে উদ্ঘাটিত হয়।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় দায়িত্ব পালনে আনসার সদস্যদের সতর্কতা, বিচক্ষণতা ও তাৎক্ষণিক তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার প্রতি তাঁদের অঙ্গীকারের প্রতিফলন। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা রক্ষায় আনসার সদস্যরা সর্বত্র সজাগ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন। স্বর্ণ পাচারের অপচেষ্টা নস্যাৎ করার এ ঘটনা তাঁদের পেশাদারিত্ব, সততা ও কর্তব্যনিষ্ঠারই আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.