× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে তুফান অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন বিতরণ

আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর)

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়  (এডিপির) অর্থায়নে তুফান, ঝড়,বন্যা,অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে । 

২১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শেরপুর–৩  আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উপস্থিত থেকে উপজেলার ৪০টি পরিবারের মাঝে এক বান্ডেল করে ডেউটিন বিতরণ করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির আহবায়ক শাহাজাহান আকন্দ,সদস্য সচিব লুৎফর রহমান,যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান, ওসি এস.এম নূর মোহাম্মদ সহ দলীয় নেতাকর্মীরা ।

 এ সময় প্রধান অতিথি এমপি মাহমুদুল হক রুবেল বলেন তালিকা মোতাবেক ক্ষতিগ্রস্থ দের মাঝে এক বান্ডেল করে ডেউটিন বিতরণ করা হয়েছে । উপকারভোগীরা যেন এই টিন বিক্রি না করে তাদের কাজে লাগায়। বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমান সরকার যে কোন প্রাকৃতিক দূর্যোগের সময় ক্ষতিগ্রস্থ জনগণের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবেন । আপনারা বিএনপি সরকারের পাশে থেকে সহযোগিতার আহ্বান আশাব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.