× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে নিখোঁজের একদিন পর চিকলী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর)

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯ পিএম

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের একদিন পর চিকলী নদী থেকে গোলাপী বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মণ্ডলাপাড়া এলাকার চিকলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোলাপী বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সর্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে চিকলী নদীতে গোসল করতে যান গোলাপী বেগম। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা নদীর আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার সকালে মণ্ডলাপাড়া এলাকার নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সঞ্জয় কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.