× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর থেকে পাচারের সময় ৫১২ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪ পিএম । আপডেটঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা ৫১২ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। হাসাদাহ বাজারের এ ঘটনায় কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। 

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সকাল থেকে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেকের দোকান থেকে অবৈধভাবে ভর্তুকির সার পাচার করা হচ্ছে। 

এমন সংবাদ ভিত্তিতে আজ সকালে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেকের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার চারটি গোডাউন থেকে ৫১২ ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়। 

ওসি আরও জানান, এ ঘটনায় হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জব্দকৃত ৫১২ বস্তা সারের মধ্যে রয়েছে ৪৫ বস্তা ইউরিয়া, ৩৫০ বস্তা ডিএপি, ৭৮ বস্তা টিএসপি এবং ৩৯ বস্তা এমওপি সার। 

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং জব্দকৃত সার পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের রায়ের মাধ্যমে এ সার বণ্টন করা হবে।

এদিকে গতকাল শুক্রবার জীবননগরের বাজারেরন সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যনাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.