জীবননগর উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. আরিফুজ্জামান শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জীবননগর উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সমিতির পক্ষ থেকে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে সমিতির সভাপতি মো. আনিছুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (কাজল)সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. আরিফুজ্জামান শরিফ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাদের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ধন্যবাদ জানান।