× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীর মাইজদী বাজার থেকে পুরাতন কলেজ সড়কের দুই পাশে ফুটপাত ও ড্রেনেজ নির্মাণের দাবিতে বিশাল মানবন্ধন ও সমাবেশ

মোঃএনায়েত হোসেন নোয়াখালী প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ২০:৪৭ পিএম

নোয়াখালীর মাইজদী বাজার থেকে পুরাতন কলেজ সড়কের দুই পাশে ফুটপাত ও ড্রেনেজ নির্মাণের দাবিতে বিশাল মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মাইজদী বাজার সরকারী পুরাতন কলেজ সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদ-ই বায়তুর রহমানের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ-ই বায়তুর রহমানের সভাপতি সহিদুল ইসলাম,  সমাজ সেবক মোঃ হানিফ মিয়া, শিক্ষক মাহফুজ, আনোয়ার হোসেন মানিক, মোঃ মাহফুজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইফুল ইসলাম, আবদুল মজিদ, সহ পাঁচ শতাধিক কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী সহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে তারা জানান, প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা, আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

সম্প্রতি কয়েক মাস আগে একজন সড়ক দূর্ঘটনায় মারা যায় এবং এক শিশু শিক্ষার্থী আহত হন। প্রতিদিন হাজার হাজার স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ স্থানীয়রা এই সড়ক দিয়ে চলাচল করে। এই সড়কটি আঞ্চলিক সড়ক হিসেবে প্রসারিত হলেও সড়কের দুই পাশে নেই কোন ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা। তাই অহরহ ঘটছে দূর্ঘটনা। অবিলম্বে এই সড়কের দুই পাশে অন্তত মাইজদী বাজার থেকে পুরাতন কলেজ পর্যন্ত ফুটপাত ও ড্রেনেজ নির্মাণে দাবী জানান তারা। ২০২৪সালে মাইজদী বাজার থেকে ছয়ানী বাজার পর্যন্ত  ৯০ কোটি টাকা ব্যয়ে ১৩কি.মি আঞ্চলিক সড়কে প্রসারিত হয়। কিন্তু সড়কের দুই পাশে ড্রেনেজের ব্যবস্থা ও ফুটপাতের করার কথা থাকলেও কিন্তু তা করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। 

নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন জানান, এই সড়কটি আঞ্চলিক সড়কে প্রসারিত হলেও ড্রেনেজ ও ফুটপাত করা হয়নি। তবে ফুটপাত করার কথা ছিল না। কিন্তু কি কারণে ড্রেনেজ করা হয়নি খোজ খবর নিতে হবে। তিনি ফুটপাত ও ড্রেনেজ এর জন্য নতুন একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.