চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুন সংঘ ক্লাবের আয়োজনে খাশি কাপ ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷
শিকারীকান্দি তরুন সংঘ ক্লাবের আয়োজনে শনিবার(১৭ অক্টোবর ) বিকেলে শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ৷
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন,আমাদের এই যুবসমাজকে মাদক, ইবটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখার জন্য খেলাধুলা খুবই জরুরী ৷ যুবকরা যদি খেলার মাঠে ফিরে আসে তাহলে তারা মাদক,ইবটেজিং,
কিশোরগ্যাংসহ অন্যায় কাজ থেকে দুরে থাকবে এবং পড়ার টেবিলে বসবে পড়াশোনায় মনোযোগ দিবে তাই খেলাধুলার কোন বিকল্পনেই ৷
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই লেখা পড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী ৷
সমাজসেবক আলহাজ্ব শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি সুমন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন সপন, খেলার উদ্বোধন করেন জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু ৷
খেলায় আনন্দ বাজার ভয়েস ক্লাব ৩- ০ গুলে পাচঁআনী স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন ৷খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, মো: জসিম মাস্টার ৷
এসময় উপস্থিত ছিলন,মতলব উত্তর উপজেলা বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ