× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় ১৬ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক

এম.মোরছালিন,বরগুনা প্রতিনিধি:

২২ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরগুনা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কু।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মুশফিক আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।

এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৬ জন সাংবাদিকের হাতে ৮ লাখ টাকা অনুদানের চেক তুলে দেয়া হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.