কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতেও বর্ন্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালী জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে এক বর্ন্যাঢ্য র্যালী মাইজদী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।
তিনি তার বক্তব্য বলেন,এটা শহীদ জিয়া.খালেদা জিয়া ও তারেক রহমানের দল.যতই ষড়যন্ত্র করেন এই দলকে ধ্বংস করা এত সহজ নয় ।
এই সময় জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, জেলা বিএনপি নেতা আবদুর রহমান,শহীদুল ইসলাম কিরণ, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মোঃ সাহাদাত হোসেন.বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবু কামাক্ষা চন্দ্র দাস,জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ওমর ফারুক টপি,ভিপি জসিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।