× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মালামাল আটক

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

৩১ অক্টোবর ২০২৬, ১৪:৩৮ পিএম

গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বরুয়াকোনা বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুয়ারপাড় নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ১১৪৮ পিস আটক করা হয়। যার সিজার মূল্য ৮১,৩৭২/- (একাশি হাজার তিনশত বাহাত্তর) টাকা। আটককৃত কসমেটিকস নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৮১০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর মাধুপাড়া বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৪৬ এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছুয়াপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ০৮ পিস আটক করা হয়। যার সিজার মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। আটককৃত কম্বল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অদ্য ৩১ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০০১৫ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বিজয়পুর বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৫১ এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কমলাবাড়ী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ৭৯ কেজি এবং কসমেটিকস ৩৫৯ পিস আটক করা হয়। যার সিজার মূল্য ১,০০,৪৫০/- (এক লক্ষ চারশত পঞ্চাশ) টাকা। আটককৃত পণ্য নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 অদ্য ৩১ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ০৬৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৫৪ এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৯০ কেজি আটক করা হয়। যার সিজার মূল্য ১৩,৫০০/- (তেরো হাজার পাঁচশত) টাকা। আটককৃত চিনি নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মালামালের মোট সিজার মূল্য - ২,৩৫,৩২২/- (দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত বাইশ) টাকা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.