দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুবসমাবেশ ,যুবৱ্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে ৷
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৱ্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে ৷
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও যুবঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন৷
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোবারক হোসেন, সফল আত্বকর্মি রাবেয়া আক্তার,তাসপিয়া বেগম ও আল- আমিন প্রমুখ ৷ আলোচনা শেষে ৬ জনের মাঝে ১ লক্ষ্য টাকা করে মোট ৬ লক্ষ্য টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয় ৷
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী,মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ বেপারী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: সুজন প্রধান, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম,পৌরছাত্রদলের আহবায়ক মো. শাখিল খান,সদস্য সচিব ফরহাদ হোসেনসহ সফল উদ্যোক্তা ও বিভিন্ন যুব উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।