× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুকনগরের আপার ভদ্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া (খুলনা)

০১ নভেম্বর ২০২৬, ১৪:১৪ পিএম

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের আপার ভদ্রা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। 

৩১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে তিনটায় চুকনগরের উপর দিয়ে প্রবাহিত আপার ভদ্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে দুপুর থেকে আপার ভদ্রা নদীর দুই তীরে সমবেত হতে থাকে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। 

৫নং আটলিয় ইউনিয়নের চুকনগর সদর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন মালী এর সভাপতিত্ব অনুষ্ঠিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং সাবেক বিএনপির খুলনা জেলা স্বনির্ভর সম্পাদক বি এম হাবিবুর রহমান হবি।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম গাজী, ওলিয়ার রহমান, আলী আজগার অনন্ত, চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান গাজী, রুবেল হাসনাত পাশা, খোকন গাজী ও মকছেদ আলী গাজী প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান শেখ। নৌকা বাইচ প্রতিযোগীতার সার্বিক সহযোগিতায় ছিলেন চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার বিল্লাল হোসেন।

শরতের বিকেলে নৌকাবাইচ দেখতে নদীর দুতীরে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর সমাগম হয়। দীর্ঘদিন পর এমন জমজমাট আয়োজনে চুকনগর বাজার ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, যান্ত্রিকতার এই যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। এই ধরনের আয়োজন শুধু আমাদের প্রাচীন ঐতিহ্যকেই ধরে রাখে না, বরং এলাকার সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকেও আরও দৃঢ় করে তোলে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হওয়ায় আয়োজক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.