× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষিব্যবসা, শিক্ষা-গবেষণা ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে এনএসইউ-ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মধ্যে বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর

০২ নভেম্বর ২০২৬, ১৪:৩০ পিএম

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একাডেমিক ও কৃষিব্যবসা সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-র (ইউডব্লিউএ) সঙ্গে একটি সমঝোতা স্বারক (এমওইউ) সাক্ষর করে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সদস্য জনাব বেনজীর আহমেদ এবং এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম। এ সফর দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।  

এনএসইউ’র প্রতিনিধিদল ইউডব্লিউএর স্কুল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচার এবং স্কুল অব পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথের শিক্ষক ও গবেষকদের সঙ্গে বৈঠক করে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উৎপাদন গবেষণাগারও পরিদর্শন করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার পরবর্তী পদক্ষেপ নিয়ে ইউডব্লিউএ টিমের সঙ্গে আলোচনা করেন। 

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল ইউডব্লিউএর উপাচার্য অধ্যাপক অমিত চাকমার সঙ্গে ‘এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে অংশ নেয়। ইউডব্লিউএর উইনথ্রপ হলে আয়োজিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা কৃষি উদ্ভাবন, খাদ্যনিরাপত্তা, জলবায়ু সহনশীলতা এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। 

প্রতিনিধিদল পার্থ সিটির লর্ড মেয়র দ্য রাইট অনারেবল ব্রুস রেনল্ডসের সঙ্গে কাউন্সিল হাউসে সৌজন্য সাক্ষাৎও করেন। 

সফরের অন্যতম প্রধান অর্জন হলো এনএসইউ ও ইউডব্লিউএর মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। এর মধ্যে একটি হলো ব্যাচেলর অব কমার্স শিক্ষার্থীদের জন্য ২+২ আর্টিকুলেশন প্রোগ্রাম। যার মাধ্যমে এনএসইউ শিক্ষার্থীরা তাঁদের স্নাতক শিক্ষার একটি অংশ ইউডব্লিউএতে সম্পন্ন করতে পারবেন। অপরটি, এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্সের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শক্তিশালী করতে ইউডব্লিউএর পক্ষ থেকে অর্থ সহায়তা।

আগামী ১৩ ডিসেম্বর ২০২৬ এনএসইউতে ইউডব্লিউএ ও অন্যান্য অংশীদারদের সহযোগিতায় একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এতে কৃষিব্যবসার রূপান্তর, প্রযুক্তি হস্তান্তর, মূল্যশৃঙ্খল উন্নয়ন এবং ২০২৭–২০৩০ সময়কালের জন্য বাংলাদেশ–অস্ট্রেলিয়া সহযোগিতার রোডম্যাপ প্রণয়ন নিয়ে আলোচনা হবে।

এনএসইউ-ইউডব্লিউএ অ্যাগ্রিবিজনেস সেন্টার অব এক্সিলেন্স একাডেমিক গবেষণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে, যা দুই দেশের জন্য টেকসই কৃষিব্যবসার নতুন সুযোগ সৃষ্টি করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.