× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০৪ নভেম্বর ২০২৬, ১৭:৪২ পিএম

খাগড়াছড়ির রামগড়ে দেশিয় তৈরী একটি এলজি গান সহ এক ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের কালেক্টরকে আটক করেছে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) সেনা সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টা ১৫ মিনিটের রামগড় উপজেলায় প্রেমতলা নামক এলাকায় সিন্ধুকছড়ি জোন কমান্ডার নেতৃত্বে অপারেশন পরিচালনা করে ইউপিডিএফ (প্রসীত) এক কালেক্টরকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুপায়ন মারমা (৫০) ওরুফে সত্য সে লক্ষিছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ব্যাক্তির কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি গান, ২ টি তাজা কার্তুজ, ১ টি চাঁদার বই, (০১টি) নগদ ১৩১৯ টাকা, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আইন-শৃংখলা বাহিনীর অভিযানে আটক ইউপিডিএফ (প্রসিত) চাঁদাবাজিকে  অন্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃতকে থানা হেফাজতে নিয়ে আসে। অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.