× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে বিশাল শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান সহ দুই এমপি

মো. এনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি

০৭ নভেম্বর ২০২৬, ২১:২৯ পিএম । আপডেটঃ ০৭ নভেম্বর ২০২৬, ২১:২৯ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নোয়াখালীতে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান এমপি  ও  এমপি ফখরুল ইসলাম সহ দুই এমপি, জেলা বিএনপি আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ সহ  বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শনিবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে জেলা শহর মাইজদী প্রধান সড়কে ৭ নভেম্বর জাতিয়  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল  এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  পরে শহীদ মিনার  সড়কে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের এমপি. মোঃ শাহজাহান,  এবং নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলাম সহ দুই এমপি। এই সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা এডভোকেট আবদুর রহমান, আবু নাছের, এডভোকেট শাহাদাত হোসেন পিপি, বাবু কামাক্ষা চন্দ্র দাস, এড. রবিউল হাছান পলাশ, শাহ জাফর উল্যাহ পলাশ, জাহাঙ্গীর আলম কালা, ভিপি পলাশ, ভিপি জসিম, ভিপি শাহানা, ছাবের আহম্মেদ, মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.