× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে হামলা ও মালামাল লুট

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৪ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউপি সদস্যের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা ইউপি সদস্য মাহফুজুর রহমান। সোমবার দিবাগত রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাহফুজুর রহমান সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার দুটি স্থানে গভীর ক্ষত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মোট ৯টি সেলাই দিতে হয়েছে বলে জানা যায়।

আহত মাহফুজুর রহমানের ভাই মফিজুর রহমান গণমাধ্যমকে জানান, পূর্বপরিকল্পিতভাবে ছয়জন ব্যক্তি দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মাহফুজুর রহমানের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাথায় লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়।

তার অভিযোগ, হামলাকারীরা দুটি ওয়ার্ডের উন্নয়ন সহায়তা বাবদ উত্তোলিত অর্থ ও পারিবারিক ব্যবসার মোট ৭ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল ও অফিসের চাবি নিয়ে যায়। এ ছাড়া প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে।

পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে পরিকল্পিত হামলা বলে সন্দেহ করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত রহস্য এবং কারা এতে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.