দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল।বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় কেরানীহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করা হয়।এতে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়াসহ ৮টি উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।কেরানীহাট সী-ওয়ার্ল্ড থেকে শুরু হয়ে কেরানীহাট বিক্ষোভ মিছিল পালন করে দলটি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ।
এসময় মাহফুজুর রহমান মাহফুজ বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছি।মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে।জনগণের ভালবাসায় সিক্ত হয়ে আমরা দেশের শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবো।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা উপজেলা যুবদলের নেতাকর্মীরা।