× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীতে বারমিজ পাইথন উদ্ধার, পুঁটিছড়া বনে অবমুক্ত

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার)

১৯ নভেম্বর ২০২৬, ১৮:১২ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া ভরাডর এলাকা থেকে একটি বারমিজ পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে। পরে সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করে পুঁটিছড়া বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০ টার দিকে স্থানীয় মারজান আহমদ, সাইফুর রহমানসহ কয়েকজন রাস্তার পাশে একটি ঝোপে সাপটি দেখতে পান। পরে বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

পরে বন বিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করেন। এরপর সেটিকে পুঁটিছড়া বনবিটের আওতাধীন বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য আদনান চৌধুরী বলেন, ‘সাপটি চাইলে মানুষ মেরে ফেলতে পারতেন। কিন্তু মানুষ আস্তে আস্তে এ বিষয়ে সচেতন হচ্ছেন। বিষয়টি অত্যন্ত ভালো লাগার।’

পুঁটিছড়া বিট কর্মকর্তা মো. সাজন বলেন, ‘রাত ১০ টার দিকে বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেন। পরে আমি ঘটনাস্থলে পৌঁছে সাপটি দেখতে পাই। সেখানে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসি। সাপটির শারীরিক সুস্থতা পরীক্ষা করে পুঁটিছড়া বনে অবমুক্ত করা হয়েছে।’

বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের এমন সচেতনতা ও সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.