× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদকসেবন নয় চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় একে একে ৪ জনকে হত্যা

রংপুরে শিক্ষক পরিবার খুন

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

২৬ নভেম্বর ২০২৬, ১৮:৩১ পিএম

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতী চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যাকান্ডের নতুন মোটিভ উপস্থাপন করেছে পুলিশ। বাসার ছাদে মাদক সেবন করতে দেখে ফেলায় নয়, পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যেই হত্যার ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। গণপতি চক্রবর্তীর অবসরের জন্য পাওয়া ২০ লাখ টাকা ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বিপুল পরিমান গহণা বাড়িতে রয়েছে এমন অনুমান ছিল অভিযুক্তদের। স্বর্ণালংঙ্কারসহ ২০ লাখ টাকা চুরি করে সিদ্ধার্থ দাস পরিবারসহ ভারতে চলে যাবে এবং মাছের দোকানে কাজ করা মুগ্ধ দাস জীবনমানের উন্নয়নে গরুর খামার দেবে লক্ষ্য থেকেই ২১ আগস্ট ভোরে গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির করার উদ্দেশ্যে তারা যায় এবং হত্যাকান্ডের ঘটনা ঘটায়। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ চার হত্যাকান্ডের নতুন মোটিভ জানান।

তিনি জানান, নিরবিচ্ছিন্ন তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ড সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস ঘটিয়েছে। এ হত্যাকান্ডের মামলায় আদালতে দেয়া চার্জশীটে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকান্ডের জন্য ৩০২ ধারা, চুরির জন্য ৩৮০ ধারা এবং একাধিক ব্যক্তি মিলে অপরাধ সংঘটিত করায় ৩৩৪ ধারা অভিযুক্তদের বিরুদ্ধে আরোপ করা হয়েছে। এছাড়া আদালতে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ফরেনসিকে পাঠানো ৬৬টি আলামত জমা দেয়া হয়েছে।  

পুলিশ কমিশনার মুহাঃ মাহবুবুর রশীদ বলেন, শিক্ষক গণপতি হত্যাকান্ডের রহস্য কোন গল্পের পর্যায়ে নেই, এটি একটি ঘটনা। পুলিশ তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি তদন্ত করে আদালতে চার্জশীট দিয়েছে। তারা চুরির উদ্দেশ্যেই শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যা করেছে এটি তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু বাসায় বিদ্যুতের সংযোগ ছিল না, তাই তারা অপেক্ষা করছিলো কেউ বাসা থেকে বেরিয়ে এলে তারা গিয়ে চুরির ঘটনাটি সংঘঠিত করবে। ছাদে সিদ্ধার্থ ও মুগ্ধকে দেখে ফেলায় প্রথমে গণপতিকে এরপর সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী এবং ঘরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে তারা। এরপর বাড়ির ভেতরে তারা গিয়ে বিভিন্ন আলমারী, ড্রয়ার খুলে গণপতি চক্রবর্তীর অবসরের ২০ লাখ টাকা না পেলেও কিছু টাকা ও স্বর্ণালংঙ্কার নিয়ে যায়। যা আসামী গ্রেফতারের পর সেগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আসামি ও সাক্ষীরা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছে। সাক্ষী ও আসামীর জবানবন্দী একেবারে মিলে গেছে। পাশাপাশি হত্যাকান্ডস্থল থেকে উদ্ধার করা আলামত সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। সেখানে আলামতগুলোতে দুই আসামীর ডিএনএ পাওয়া গেছে। তাই পুলিশ উদ্ঘাটন করতে পেরেছে দুই আসামী হত্যাকান্ডের সাথে জড়িত এবং রক্ষিত টাকা চুরিই ছিল তাদের উদ্দেশ্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীসহ অন্যরা।

আগের পুলিশ কমিশনার ঘটনার বর্ণনায় যা বলেছিলেন : 

২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয় মিলনায়তনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির পাশর্^বর্তী ভবন দেবু দাসের। সেই ভবন দিয়ে বৃহস্পতিবার ভোর রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ শিক্ষক গণপতির বাড়ির ছাদে উঠে আসে। সেখানে বসে ইয়াবা সেবনের এক পর্যায়ে শব্দ পেয়ে ছাদে আসেন শিক্ষক গণপতি। তিনি ঘাড়ে গামছা নিয়ে ছাদে আসেন। তাদের দেখে ইয়াবা সেবনের ব্যাপারে প্রশ্ন করায় মুগ্ধ ও সিদ্ধার্থ তাৎক্ষনিক গণপতির ঘাড়ের গামছা গলায় পেঁচিয়ে তাকে নিমর্মভাবে হত্যা করে।

তিনি আরও বলেছিলেন, এ হত্যার সময় শিক্ষক গণপতি আওয়াজ করলে স্ত্রী প্রীতিলতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওত পেতে থাকা মুগ্ধ ও সিদ্ধার্থ সিঁড়িতেই ওই গামছা প্রীতিলতার গলায় পেঁচিয়ে হত্যা করে। প্রীতিলতার চিৎকারে সিঁড়ির দিকে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী এগিয়ে আসলে তাকেও গলায় গামছা পেঁছিয়ে হত্যার চেষ্টা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। এতেও সে মারা না গেলে রশি এনে তার গলায় ও মুখে পেঁচিয়ে জোরে টান দেয় তারা। এতে আগামীর মুখের চোয়াল ভেঙ্গে যায়। প্রায় ৫ মিনিট চেষ্টা করে হত্যা করা হয় আগামীকে। এরপর শিশু প্রিয়মের ঘরে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় মুগ্ধ ও সিদ্ধার্থ। চিনে ফেলতে পারে এমন শংঙ্কায় প্রিয়মকে ঘুমন্ত অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। 

আবদুল মাবুদ জানিয়েছেন, খুনের পর উত্তেজিত ছিল মুগ্ধ ও সিদ্ধার্থ। এরপর কিছুক্ষণ পর তারা শান্ত হলে প্রিয়মের বাথরুমে প্রথমে সিদ্ধার্থ গোসল করে। এরপর মুগ্ধ গোসল করে তাদের ডাইনিং টেবিলে বসে। সেখানে একটি বয়ামে থাকা খেঁজুর খায় তারা। এরপর ফ্রিজ থেকে শসা বের করে খাওয়ার পর দু’জন সেখানে ইয়াবা সেবন করে। সকাল হয়ে গেলে তারা পালানোর পরিকল্পনা করতে থাকে। জুমার দিন হওয়ায় নামাজের সময় শিক্ষক গণপতির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে তারা। ঘটনাকে ডাকাতি বলে ভিন্নখাতে প্রবাহিত করতে মুগ্ধ ও সিদ্ধার্থ বাড়ির বিভিন্ন আসবাবপত্র তছনছ করে মেঝেতে ফেলে রাখে। আলমারীর ড্রয়ার ভেঙ্গে সেখান থেকে স্বর্ণালংঙ্কার নিয়ে নেয়। দুপুরে বের হওয়ার আগে গণপতি চক্রবর্তীর বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট দিয়ে বালতিতে ভিজিয়ে রাখে। যেন ফোনে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া যায়। 

উল্লেখ্য, গণপতি চক্রবর্তীর বাড়িতে তার স্বজনরা সাড়াশব্দ না পাওয়ায় ২২ আগস্ট সন্ধ্যায় পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির তালা ভেঙ্গে চিলেকোঠায় গণপতি চক্রবর্তী (৬৫), সিঁড়িতে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং দোতলায় শোবার ঘরে রংপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ দেখতে পায় পুলিশ। এমন মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় রংপুরসহ দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে পুলি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.