× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশে ২০ টাকা রিচার্জে ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক

১১ ডিসেম্বর ২০২১, ১১:৩৩ এএম

বিকাশ অ্যাপ দিয়ে যেকোনো নম্বরে ২০ টাকা মোবাইল রিচার্জ করলেই ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই অফার চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এই অফারের আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে একবারই ক্যাশব্যাক নিতে পারবেন।

মোবাইল রিচার্জ করতে বিকাশ অ্যাপের মূল স্ক্রিন থেকে মোবাইল রিচার্জ অপশনটি ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর নির্বাচন করতে হবে। এরপর ২০ টাকা টাইপ করে পিন নম্বর দিলে রিচার্জ হয়ে যাবে। রিচার্জের সাথে সাথেই নিজের বিকাশ অ্যাকাউন্টে ২১ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক।

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন, রবি এবং টেলিটকের সকল নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে। যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অঙ্কের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।

বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে রয়েছে বিভিন্ন ধরনের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন। এমনকি সেরা অফার তুলনার সুযোগও রয়েছে বিকাশ অ্যাপে। যেমন একজন গ্রাহক হয়তো ৫০ টাকা রিচার্জ করতে চান। তিনি ৫০ টাকা টাইপ করার পর ‘চেক অফার’ অপশন ক্লিক করলে ৫০ টাকা বা তার আশেপাশের অ্যামাউন্টে যত অফার আছে, সব একসঙ্গে দেখতে পারবেন এবং সেরা অফারটি বেছে নিতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.