× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীন বরণ অনুষ্ঠান

বর্তমান এ প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের অধ্যায়নের কোন বিকল্প নেই

মো:ফাহিম,চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৫:০৯ পিএম । আপডেটঃ ১৫ আগস্ট ২০২৪, ১৫:১৯ পিএম

ছবিঃ মো:ফাহিম

ভোলার চরফ্যাসন উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজের ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের  শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) সকাল দশটায় ভদ্র পাড়াস্থ চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল কলেজের মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরফ্যাসন পৌরসভা ০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তারুল আলম সামু। কলেজের অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে উপাধ্যাক্ষ ইবরাহীম খলিল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের সহকারি অধ্যাপক জাহিদ হোসেন, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক ইকবাল মাহমুদ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক শাকিল মাহমুদ, ইশরাত জাহান, পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলীম মাদ্রাসার প্রভাষক জোবায়ের হোসেন, কচিয়ামোড়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মামুন আলম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, নবীনদেরকে ব্যাপক অধ্যায়নের মাধ্যমে নতুন জীবন গড়তে হবে। বর্তমান এ প্রতিযোগিতার যুগে অধ্যায়নের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে আন্ত: স্কুল ক্রিড়া প্রতিযোগীদের মাধ্যমে বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.