× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ হ্রদয় তারুয়ার পরিবারের পাশে পবিপ্রবি

মো.সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৪, ১৫:১৯ পিএম

ছবিঃ মো.সুমন মৃধা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হ্রদয়ের চন্দ্র তাড়ুয়ার বাড়িতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কোটা সংস্কার আন্দোলন এর সমন্বয়ক এবং শিক্ষার্থীরা ।

বুধবার  (১৪ আগস্ট) বিকাল ৪ টায়  হ্রদয়ের পরিবারের সঙ্গে দেখা করেন তারা, এ-সময় নগত অর্থ, এবং পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন বলে আস্বস্ত করেন রেজিস্ট্রার ড. এস এম হেমায়েত জাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক,  কোটা সংস্কার আন্দোলন এর সমন্বয়ক, শিক্ষার্থী বৃন্দ্র।

প্রসঙ্গত, কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন হ্রদয় চন্দ্র তারুয়ার। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেইটে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের গুলতে তার মৃত্যু হয়। নিহত   হ্রদয় তারুয়ার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পটুয়াখালী সদর  উপজেলায় তার বাড়ি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.