× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিশোরগঞ্জে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি।

১৮ আগস্ট ২০২৪, ২০:১৫ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৪, ২০:১৬ পিএম

ছবিঃ কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ আল-আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ (১৮আগস্ট) বেলা ১১ টায় কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ স্টাফ ও শিক্ষকরা আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন।

এদিকে পদত্যাগের বিক্ষোভে উত্তাল হয়ে পরে কলেজ প্রাঙ্গণ। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে প্রফেসর আল আমিন অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই একের পর এক মনগড়া সিদ্ধান্ত, অদ‚রদর্শিতা, নিয়োগ বাণিজ্য ও নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। শিক্ষকসহ আমরা তার প্রতিবাদ করলে কর্ণপাত করতো না। আমাদের দাবি জানতে গেলে লাঞ্চিত করত। কলেজকে তিনি নিজ বাসা বানিয়ে ফেলেছে। আমরা তার পদত্যাগ চাই। পরে শিক্ষার্থীদের ৯ দফা দাবী পেশ করেন।

কলেজে চাকুরীরত অনেক কর্মচারী বলেন, আমাদের প্রায় দের বছর ধরে কোন বেতন ভাতা দিচ্ছে না। অধ্যক্ষ আল আমিন সে নিজে সব আত্মসাৎ করে এখন সে পালিয়েছে। আমরা তার পদত্যাগের দাবী জানাই। ওয়ালীনেওয়াজ খান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফা ইয়াসমিন বলেন, আজ শিক্ষার্থীরা যে ৯ দফা দাবী জানিয়েছে তা যৌক্তিক দাবি। আমি তার পূর্ণ সমর্থন জানাই। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ অনেকদিন আগে থেকেই ছিল। তবে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ সুষ্ঠ তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবেন। ওয়ালীনেওয়াজ খান কলেজের প্রতিষ্ঠাতা দৌহিত্র জানান, অনেক আগে থেকেই আল-আমিন বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল। তিনি কলেজে আসার পর থেকেই কলেজের সুনাম নষ্ট করেছে। কলেজটিকে সে নরক বানিয়ে ফেলছে। এই কলেজে কর্মরত কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে। আমরা তার পদত্যাগের দাবি জানাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.