× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতীয় সীমান্তের গণহত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪ পিএম

ছবিঃ জাহিদ হাসান

ভারতীয় সীমান্তে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এই গণহত্যার তীব্র প্রতিবাদ জানায়। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় বিক্ষোভ মিছিলটি  বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে উপস্থিত হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা "ফেলানী, স্বর্ণা, জয়ন্ত, লাশ পরবে আর কত?', 'দিল্লীর আগ্রাসন রুখে দেও জনগণ, 'সীমান্তে মানুষ মরে বিজেপি কি করে', 'মন চাইলেই নিবা জান BSF সাবধান' এসব স্লোগান দেয়।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পিয়াস বলেন, "আপনারা দেখেছেন বাংলাদেশ - ভারতের সম্পর্ক প্রভু আর মালিকের সম্পর্ক। এর জন্য দায়ী সাবেক আওয়ামী সরকার। সীমান্তে বিএসএফ বাংলাদেশি হত্যার পেছনে অজুহাত দিচ্ছে যে তারা বিভিন্ন অবৈধ চোরাচালান নির্মুল করার জন্য এমনটি করছে কিন্তু এটি সম্পূর্ণ যুক্তিহীন। সীমান্তে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই সীমান্ত এলাকার আশেপাশের খেটে খাওয়া মানুষ। ভারত যে নৃশংসতার পরিচয় দিচ্ছে তা সত্যি নিন্দনীয়। দ্রুত এর বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি।"

আরেক শিক্ষার্থী ফয়সাল বলেন, "১৯৭১ সালে বাংলাদেশে আর ভারতের স্বার্থ এক ছিলনা ।ভারতের স্বার্থ ছিল পাকিস্তানকে খন্ড-বিখন্ড করে দেওয়া আর বাংলাদেশের স্বার্থ ছিল পাকিস্তান থেকে মুক্তি। ভারতের উদ্দেশ্যে কখনো বাংলাদেশকে স্বাধীন করা ছিল না।যার ফলশ্রুতিতে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের অসহনীয় আচরণের সম্মুখীন হতে হয় বাংলাদেশকে। সীমান্তে হত্যা চালিয়ে তারা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।যত দ্রুত সম্ভব  তাদের এর জবাবদিহিতা করতে হবে।আর আমাদের অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, যারা সীমান্তে নিহত হচ্ছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হোক।"

আইন বিভাগের আরেক শিক্ষার্থী মারুফ বলেন "২০১১ সালে ফেলানীকে হত্যা হয়েছে আবার এইবছর আরও দুইজনকে বিএসএফ হত্যা করলো। আমাদের এই পররাষ্ট্রনীতি কিছুটা পরিবর্তন দরকার।  আমরা প্রতিবেশীকে হটাতে পারবো না কিন্তু তাদের প্রত্যেকটি হত্যার খেসারত দিতে হবে। ভারতের সেভেন সিস্টার্স আর আস্ত থাকবে না"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.