কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমায়রা আহমেদ প্রিয়াতার মা। তিনি কিডনী ক্যান্সারে (স্টেজ-৩) আক্রান্ত হয়েছেন যা ফুসফুসেও ছড়িয়ে গেছে। হুমায়রা বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচ (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ও স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যান্সার আক্রান্ত হুমায়রার মা গত ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি দেয়া শুরু হয়। প্রতিটি থেরাপির জন্য প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় হয়। এমনকি প্রতিটি থেরাপির জন্য প্রয়োজন ২০০ মিলি মেডিসিন যার প্রতি ১০০ মিলির মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। সর্বমোট ১৮ টি কেমোথেরাপি দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে, ২০১৯ সালে পিটুইটারি ম্যাক্রো অ্যাডিনোমায় (এক প্রকার ব্রেইন টিউমার) আক্রান্ত হন হুমায়রা। ভারতের দিল্লির এআইআইএমএস হাসপাতালে তার সার্জারীর পর কিছুদিনের জন্য সুস্থতা অর্জন করলেও পুনরায় ২০২২ সালে তার টিউমার ধরা পড়ে৷ পরে গত বছরের ফেব্রুয়ারিতে পুনরায় তার গামা- নাইফ সার্জারী সম্পন্ন হয়। সার্জারির পর সুস্থতা অর্জন করলেও অসুস্থতাজনিত কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনে দুই বছর পিছিয়ে পড়েন তিনি।
হুমায়রার পরিবারের সূত্রে বন্ধুরা জানান, সম্প্রতি ফেনীতে বন্যায় তাদের পরিবার প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের পারিবারিক জমিগুলো বিক্রয়যোগ্য অবস্থায় নেই। উপরন্তু হুমায়রার ব্রেইন টিউমারের জন্য বিপুল অর্থব্যয়ের পর পরিবারের পক্ষে তার মায়ের চিকিৎসাব্যয় বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। দু'জনের চিকিৎসা চালাতে গিয়ে মানসিক এবং আর্থিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি৷
হুমায়রার মমতাময়ী মায়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা৷ সাহায্য পাঠানোর উপায়-
০১৮৭৪৭৬৭৭০৯ (বিকাশ পারসোনাল); 01922145232 (নগদ পারসোনাল)। এছাড়া REAZ AHMED RONO (হুমায়রার ভগ্নিপতি) এই নামে এনসিসি ব্যাংক লিমিটেডের Account no: 0031-0310030706 এ সাহায্য পাঠানো যাবে।