× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মারা গেছেন ইবির অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ রহমান ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন বলে জানা যায়। স্যারের জানাযা নামায আগামীকাল সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায় ১৯৬৪ সালের ৩০শে জুন জন্মগ্রহণ করেন তিনি। ইবির এই সুপরিচিত অধ্যাপকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের মাঝে। অধ্যাপক আব্দুল মুঈদ বিশিষ্ট কলামিস্ট হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ইবির অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ছিলেন।

স্যারের মৃত্যুর খবর পেয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে স্যারকে নিয়ে নানাভাবে স্মৃতিচারণ করছেন। ইয়াশিরুল কবির সৌরভ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ও বিশিষ্ট কলামিস্ট মুঈদ রহমান স্যার মারা গেছে। খবরটি শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছি । দ্রুতই চলে গেলেন! মানতে পারছি না, স্যার! আপনার আত্মার শান্তি কামনা করি।,দেশ ও ক্যাম্পাস বিনির্মাণে আপনার এখন খুবই প্রয়োজন ছিল স্যার। দল-মত নির্বিশেষে আপনি ছিলেন ক্যাম্পাসের জন্য নিবেদিত প্রাণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.