× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহানবীকে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল; দূতাবাস ঘেরাও করার হুমকি

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৬ পিএম

ছবিঃ জাহিদ হাসান

ভারতীয় এক পুরোহিত মহানবী হযরত মুহাম্মদ (সা) কে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরীর শিক্ষার্থীরা এ প্রতিবাদ মিছিল করেন।

এজন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়ে সেখান থেকে একটি মিছিল বের করে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এসে সমবেত হয়। 

এসময় ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এছাড়াও শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকরির, আল্লাহু আকবার’, বিজেপির দালালেরা হুঁশিয়ার, সাবধান’ সহ নানা স্লোগান দেন।

মাসুদ রানা নামের এক শিক্ষার্থী বলেন, " মহানবীকে নিয়ে কূটক্তি ভারতীয় উপমহাদেশে নতুন কিছু নয়। বাংলাদেশ, ভারত এমনকি পাকিস্তানেও মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়। আমাদের চাওয়া এই কটূক্তি বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে হবে। ভারত যদি এমন কটূক্তি অব্যাহত রাখে তাহলে বাংলাদেশের মুসলমানরা মুম্বাই অভিমূখে যাত্রা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, মহানবীকে নিয়ে যারা কটূক্তি করবে আমরা মুসলমান হিসেবে ছাড় দিব না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করব।"

শাহিন মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, "মহানবী কে যে বা যারা কূটিক্তি করেছে তাদেরকে প্রকাশ্যে মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এর প্রতিবাদে আমাদের দেশের সরকার পক্ষ থেকেও একটি প্রতিবাদ লিপি দিতে হবে। অন্যথায় আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব।"

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.