× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবির পরিবহন পুল প্রশাসকের দায়িত্বে অধ্যাপক ড. ওমর ফারুক

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের প্রশাসক হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক। গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, তিনি আগামী দুই বছরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 

এর আগে, ১১ই আগষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, প্রভোস্টের পাশাপশি পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. সৌদ্ধার্থ ভৌমিক পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.