× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির বিএনসিসি অফিসে অবাঞ্চিত সুদীপ্ত শাহিন

রবিউল ইসলাম, জাবি প্রতিনিধি।

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত

নিরাপত্তা অফিস থেকে বদলির পর এবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অফিস থেকে অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন। অবাঞ্চিত ঘোষণার পর উপাচার্যকে সিগনেচার সংবলিত স্মারকলিপি দিয়েছেন ক্যাডেটগণ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন ক্যাডেটগণ। এসময় উপাচার্য তাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রশাসনের অজ্ঞাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনকৃত কপিতে থাকা নামের ক্রমের (মামলা নং- ৪৪-২০/৯/২৪) ব্যত্যয় ঘটিয়ে আশুলিয়া থানায় এজাহার নথিভুক্ত করার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধানের কার্যালয় থেকে বদলি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা ৫। ক. (১) অনুযায়ী নিরাপত্তা কর্মকর্তাকে রেজিস্ট্রার অফিস থেকে সাময়িকভাবে বিএনসিসি অফিসে বদলি করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

স্মারকলিপিতে অন্তত ৪০ জন ক্যাডেট স্বাক্ষর করেন। স্মারক লিপিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ উল্লেখ করেন, অফিস আদেশ গত বৃহস্পতিবার প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন'কে সাময়িকভাবে বি.এন.সি.সি অফিসে বদলি করা হয়েছে। বদলিকৃত ব্যক্তি জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার বিপ্লবে হত্যাকান্ডের ঘটনায় অংশীদার হিসেবে সাভারে দায়েরকৃত গণহত্যা এবং ১৬ই জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার জন্য দায়েরকৃত মামলায় অন্যতম আসামী। এছাড়াও ইতোপূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, মাদক এবং অন্যায়ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। উপযুক্ত কারণে বি.এন.সি.সি. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেটরা এই ঘৃণ্য আসামীকে বিএনসিসির মত সুশৃঙ্খল প্লাটফর্মে নিযুক্ত করার অফিস আদেশের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করার পাশাপাশি সকল ক্যাডেটবৃন্দের সর্বাত্মক অব্যাহতি নেয়ার আশঙ্কা প্রকাশ করছে।

এ বিষয়ে বিএনসিসি ক্যাডেট সার্জেন্ট (ইনচার্জ) ওয়ালী উল্লাহ আল মাহদী বলেন, আমরা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেট। বাংলাদেশ সেনাবাহিনীর কাঁধে কাঁধ রেখে দেশের যেকোন পরিস্থিতে স্বেচ্ছা সেবকের ভূমিকা পালন করি। আমরা আধা সামরিক সুশৃংখল বাহিনী। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নোটিশে সাভারে ছাত্র হত্যার অভিযোগে দায়েরকৃত মামলা ও ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলার আসামী সুদীপ্ত শাহীন কে বিএনসিসি অফিসে সাময়িক বদলি করেছে। এরকম কুখ্যাত ও বিতর্কিত ব্যক্তির বিএনসিসি তে বদলি হওয়াটা একজন ক্যাডেট ইনচার্জ হিসেবে তো নয়ই বরং সাধারণ শিক্ষার্থী এবং ক্যাডেট হিসেবেও মেনে নিতে পাচ্ছিনা। সাধারণ ক্যাডেটরা এতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। প্রশাসনের কাছে ইনচার্জ হিসেবে একটাই দাবি অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তিকে কাগজে কলমে বিএনসিসির সকল কার্যক্রম থেকে প্রত্যাহার করে জাহাঙ্গীরনগর বিএনসিসি কন্টিনজেন্ট কে কলঙ্ক মুক্ত করা হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.