জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও রেগুলার মনিটরিং করা হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. শাবরিনা শরমিন। ছাত্রীহলের কমনরুমে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভায় এই কথা বলেন প্রভোস্ট। এছাড়াও মতবিনিময় সভায় হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় পঁচিশটি দাবি উত্থাপন করা হয়।
তিনি বলেন, 'দাবি শব্দটি আমার পছন্দ হয়নি, কারণ এই সুবিধাগুলো তোমাদের স্বাভাবিকভাবেই পাওয়ার কথা ছিলো।"
হলের স্বায়ত্তশাসনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, 'হলের জন্য ইউ জি সি থেকে আলাদা বরাদ্দ দেওয়া হয়না বিধায় বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এর উপর হল নির্ভরশীল। তবে এ ব্যাপারে তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন।'
হলের নাম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের গণস্বাক্ষর সহ নাম পরিবর্তনের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বিবেচনা করতে পারেন।