× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবির হলে ওয়াইফাই সংযোগ ও প্রবেশের সময়সীমা রাত দশটা

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

০৫ অক্টোবর ২০২৪, ১৪:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত

হলে প্রবেশের সময়সীমা রাত ১০টা ও সম্পূর্ণ হল ওয়াইফাইের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবরিনা শরমিন। ছাত্রীহলের কমনরুমে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভায় এই কথা বলেন প্রভোস্ট। শিক্ষার্থীরা হল প্রভোস্টের কাছে বিভিন্ন দাবী জানায়।

হল প্রভোস্ট বলেন, 'হলে প্রবেশের সময় ১০ টায় নির্ধারণ করা হয়েছে এবং  ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে একজন গার্ডকে রাত ১০ টা পর্যন্ত গেইটের বাইরে নিযুক্ত করা হবে।'

তিনি আরও বলেন, 'ছাত্রীহলের দ্রুতগতির ওয়াইফাই কানেকশন স্থাপন এমনকি প্রতিটি রুমে একটি করে রাউটার লাগানো হবে ও লিফ্টে ফ্যান ও জেনারেটর ব্যবস্থার ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনি ।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.