× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দায়িত্বগ্রহণ করলেন ইবির ৩০ তম প্রক্টর ড. শাহীনুজ্জামান

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

০৫ অক্টোবর ২০২৪, ১৭:৪৫ পিএম

ছবিঃ নূর ই আলম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০ তম প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. শাহীনুজ্জামান। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে অনুষদ ভবনে অবস্থিত প্রক্টর অফিসের প্রক্টর কক্ষে এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখান উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিবহন প্রশাসক, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট’সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয় ও একাধিক সহ-সমন্বয়ক উপস্থিত ছিলেন।  নতুন দায়িত্বগ্রহণ করা প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বহিরাগতমুক্ত, বৈষম্যহীন, মাদকমুক্ত সুশৃঙ্খল একটি ক্যাম্পাস উপহার দিতে চাই’।

উল্লেখ্য, গত ০২ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে উপাচার্য অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগদান করেছেন বলে জানানো হয়। এর-আগে ২৯’তম প্রক্টর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৭ই আগষ্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.