× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্থাপত্য বিভাগ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় - থিসিস জুরী, স্প্রিং-২০২৪

১৯ অক্টোবর ২০২৪, ১৬:৪৯ পিএম

শেষ বর্ষের ডিজাইন জুরী একজন স্থাপত্য ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ধরনের জুরীগুলো একজন শিক্ষার্থীর স্থপতি হওয়ার শেষ ধাপ এবং পেশাগত জীবনের প্রস্তুতির প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এই জুরীর মাধ্যমে তাঁদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং নকশার গভীর চিন্তাশক্তির যাচাই হয়। 

সম্প্রতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আয়োজনে শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের থিসিস জুরী শুরু হয়েছে, যা ১৭ই অক্টোবর থেকে শুরু হয়ে ২০শে অক্টোবর পর্যন্ত চলবে। তবে শুক্রবার জুরী বন্ধ থাকবে। প্রতিদিন সকাল ৯:৩০ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত নকশা উপস্থাপন এবং আলোচনা চলবে।

আজ ১৭ই অক্টোবর ছিল জুরীর প্রথম দিন, যা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জুরী চলাকালীন সময় বিশিষ্ট স্থপতি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন, যারা তাদের মূল্যবান মতামত এবং দিকনির্দেশনা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন ড. এস এম নাজমুল ইমাম, বিভাগীয় প্রধান, বুয়েট; স্থপতি রফিক আজম; স্থপতি নাজমুল হক বুলবুল (সচিব, আইইবি) সহ অন্যান্য প্রথিতযশা স্থপতিরা।

ছাত্রছাত্রীরা  উদ্ভাবনী এবং প্রায়োগিক নকশা উপস্থাপন করেন, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রান্সপোর্ট সিমুলেশন এবং স্মার্ট সিটি ডিজাইনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার উল্লেখযোগ্য ছিল। এই নকশাগুলো উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় স্থপতিদের প্রতিভার প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. সাজ্জাদ হোসেন, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস; ড. নন্দিনী আওয়াল, বিভাগীয় প্রধান, এবং স্থাপত্য বিভাগের অন্যান্য অনুষদ সদস্য, যারা ছাত্রছাত্রীদের নকশার উৎকর্ষতা সম্পর্কে মতামত প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.