× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির ৬ টি হলে নেই গ্যাস সংযোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

রবিউল ইসলাম, জাবি প্রতিনিধি।

১৯ অক্টোবর ২০২৪, ১৯:৫৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক সংকট দূরীকরনে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায়  নতুন ৬ টি হল নির্মান করা হয়েছে। পর্যায়ক্রমে হল গুলো চালু করার বছর পেরিয়ে গেলেও বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হলগুলো।  এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে,  গ্যাস সংযোগ না থাকায় হলগুলোতে ডাইনিং চালু করতে পারছে না প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত হলগুলোতে গ্যাসের সংযোগ না থাকায় মিল-বাবদ অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। শেখ রাসেল হল, রোকেয়া হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও ফজিলাতুন্নেসা  হলের রান্নার বিকল্প জ্বালানি হিসেবে লাকড়ির ব্যবহারে শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।

যে নতুন হলগুলোতে গ্যাসের সংযোগ নেই, সে হলে এক পিস মাছ ও মুরগির জন্য ব্যয় হচ্ছে ৪৫ টাকা, সব মিলিয়ে একজন শিক্ষার্থীর এক বেলা খাবারের জন্য ব্যয় করতে হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। এতে করে মাস শেষে হিমশিম খাচ্ছে হলে থাকা শিক্ষার্থীরা। অন্যদিকে যে হল গুলোতে গ্যাস সংযোগ রয়েছে,  সেখানে প্রতিবেলা খাবারের টোকেন মূল্য ৩০ টাকা, অর্থাৎ ৬০ টাকায় দুইবেলার খাবার হয়ে যাচ্ছে। এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নতুন হলের সাধারন শিক্ষার্থীরা।

তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থীরা রবিউর রহমান রবি বলেন,  গ্যাস লাইন না থাকায় ডাইনিং ব্যবস্থা চালু নেই, ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীদের  বাহিরে অনেক কষ্টে , সময় ও অর্থ ব্যয় করে অন্যত্রে খাইতে যেতে হয়। স্বাভাবিকের চেয়ে দুইগুণ খরচ বেশি হয়, নামমাত্র ক্যান্টিন আছে যেখানে শুধু দামী খাবারের আইটেম রাখা হয় । বেশিভাগ শিক্ষার্থীর সামর্থ্য হয় না খেতে । দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা আর্থিক সংকটে দিনকাল পার করতে হয়, সে জায়গায় লিভিংকস্ট এত বেশি যে একজন শিক্ষার্থীর কাছে পেরে উঠা খুবই কষ্টকর, নতুন হলগুলোকে যদি গ্যাস সংযোগের আওতায় এনে ডাইনিং চালু করা হয় তাহলে লিভিংকস্ট কমিয়ে কিছুটা স্বস্তি ফিরবে শিক্ষার্থীদের মাঝে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.