× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২৪ অক্টোবর জবিতে সিরাত সম্মেলন

জাহিদ হাসান, জবি প্রতিনিধি

১৯ অক্টোবর ২০২৪, ২০:৩০ পিএম । আপডেটঃ ১৯ অক্টোবর ২০২৪, ২০:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

২৪ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ। 

এছাড়াও সিরাত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন শায়েখ প্রফেসর মোখতার আহমাদ এবং শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটা থেকে সিরাত সম্মেলন শুরু হবে।
জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত থাকবেন বাহাদুর শাহ পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন।
আয়োজকদের একজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আহমেদ ওমর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রথমবারের মতো সিরাত সম্মেলন আয়োজন করা সম্ভব হচ্ছে।'

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.