জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্রসংগঠনের অংশগ্রহণে জুলাই গণহত্যা ও ইসকন সন্ত্রাসী কর্তৃক সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩ টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস সংলগ্ন শেখ পাড়া বাজার-সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মিছিলে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা “আমার সোনার বাংলায়, ইসকনের ঠাঁই নাই; ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী; হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের ঠাঁই নাই; ইসকনের কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; রাজপথের শ্রেষ্ঠ বীর, ইসলামী ছাত্র শিবির; বিশ্বের মুসলিম এক হও এক হও ইত্যাদির স্লোগান দেয়।
মিছিল শেষে সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইবি শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদতুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত।
এসময় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন রাহাত বলেন, আজকের আন্দোলন শুধু ছাত্রশিবিরের আন্দোলন নয়, শুধু ইসলামী ছাত্র আন্দোলনের নয় ও এই আন্দোলন তালাবায়ে আরাবিয়ার দাবি নয়। এটা বাংলাদেশের আপামর জনতার দাবি। ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, যদি কোনো হিন্দু ভাই বলে সেটা তাদের তাহলে বলবো- আপনারা মানুষ হত্যা চর্চা করেন।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার সরকার পতিত ৩ মাস হওয়ার পরেও ভারতীয় সন্ত্রাসী সংগঠন ইসকনকে দিয়ে পুরো দেশে লেলিয়ে দিচ্ছে। যখন ছাত্র জনতা ৫ আগস্টের পরে সকল মতের, ধর্মের মানুষ ঐক্যের কথা বলেছি তখন তারা হত্যার মতো নজির দেখাচ্ছে। বাংলাদেশে জুলাই বিপ্লবে ছাত্রসেনা, ছাত্রদল, জমিয়তে তালাবা, ইসলামী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবির ওতপ্রোতভাবে জড়িত ছিল। সামনে পিছনে তারাই ছিল এবং আন্দোলনের স্টকহোল্ডার ছিল ছাত্রশিবির। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্ম সকল ছাত্র সংগঠনের সাথে সাপ্তাহ সংহতি কর্মসূচি পালন করে যাচ্ছি। যারা আমাদের ঐক্যের মধ্যে কোনো ধরনের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তাদেরকেও পতিত সরকারের মতো দমন করব।

শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা খুনি স্বৈরাচারী হাসিনাকে পতিত করেছি থেকে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। তাদের স্বৈরাচারী শাসনামলে যেভাবে খুন করেছে, গুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে এবং লাঠিয়াল বানিয়ে ছাত্রলীগ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তা বাংলাদেশের মানুষ কোনদিন ভুলে যাবে না। আওয়ামী ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগ ও তাদের দোসররা কোন বার কাউন্সিল, কোন সমিতির, কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
তিনি আরও বলেন, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি সারা বিশ্বে উদাহরণ দেওয়ার মতো। আমরা মন্দির পাহাড়া দিয়েছি যাতে কেও না ভাঙ্গে আর আপনারা আমাদের মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছেন।
আওয়ামী দোসরদেরকে তিনি বলেন, আপনরা আমাদেরকে দুর্বল ভাববেন না। আমরা চুপ ছিলাম, চুপ আছি শুধুমাত্র দেশকে ভালোবাসি বলে। ছাত্রশিবির যদি প্রতিশোধের পথ বেছে নিতো তাহলে স্বৈরাচারী হাসিনার পা পর্যন্ত খুঁজে পাওয়া যেতো না।
আবু মুসা আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী ফেসিস্টের বিভিন্ন ষড়যন্ত্র ছাত্রজনতা বিভিন্নভাবে রুখে দিয়েছে। এর পর শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবির নয় বাংলাদেশের সকল ছাত্রজনতা একই ব্যানারে এসে আওয়ামী ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র রুখে দিবে।