× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জব উৎসবের সমাপনী অনুষ্ঠিত

০২ ডিসেম্বর ২০২৪, ২০:২১ পিএম

শিল্প খাতের ১৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৬০০-এর বেশি পদে ২ হাজার ৫০০-এর বেশি চাকরিপ্রার্থীদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ)। শনিবার (৩০ নভেম্বর) ২ দিনব্যাপী সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তৃতীয়বারের মতো আয়োজিত ‘জব উৎসব ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়েছে এবং চাকরিপ্রার্থীরা চাকরিতে প্রবেশের আগেই তাদের নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ পেয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং তরুণ চাকরিপ্রার্থীদের কর্মজীবন শুরু করার একটি প্লাটফর্ম হিসেবে কাজ করেছে ‘জব উৎসব ২০২৪’।

এ সময় সমাপনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান বলেন, তৃতীয়বারের মতো আয়োজিত এই ‘জব উৎসব’-এ আমরা আশা করছি- আমাদের শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেয়েছে এবং চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে যথাযথ দিক- নির্দেশনাও পেয়েছে।

জব উৎসবে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং পেশাগত উন্নয়নে সহায়তা করার জন্য এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছিল। এর মধ্যে- শিল্প খাতের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার জন্য ‘লিডারস টক সেশন’, শিল্প খাতের নতুন ট্রেন্ড নিয়ে আলোচনা করার জন্য তিনটি বিশেষ ‘মাস্টারক্লাস সেশন’, চাকরি প্রার্থীদের পেশাদারত্ব এবং চাকরির জন্য প্রস্তুতি বিষয়ক নির্দেশনা প্রদানের জন্য ‘গ্রুমিং সেশন’, চাকরিদাতাদের সরাসরি সিভি জমা দেয়ার জন্য রয়েছে ‘রিজুমে ড্রপ’ এবং সরাসরি নিয়োগের জন্য ‘অন-স্পট ইন্টারভিউ’-এর ব্যবস্থা করা হয়।

শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বজায় রাখতে এবং বিশ্ববাজারের চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতার সামঞ্জস্য ঘটাতে এ আয়োজনের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়টি। প্রতিযোগিতামূলক এই বাজারে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এমনটাই আশা করছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে ডিআইইউ রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং ডিআইইউ ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক ড. তানভির আবীরসহ আরো অতিথি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.