× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে, ২০২৪ উদযাপন

০৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৯ পিএম । আপডেটঃ ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০০ পিএম

গত ৩০শে নভেম্বর, শনিবার, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের "সেমিস্টার-ডে, ২০২৪" উদযাপন করা হয় গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে দিনটি ছিল আনন্দে পরিপূর্ণ। অসাধারণ সব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।

দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা শুরু হয় একটি দলীয় সংগীতের মাধ্যমে। এরপর ছিল একাধিক একক ও যুগল নৃত্য, দলীয় নৃত্য এবং নেপালি লোকনৃত্য। এছাড়াও ছিল একাধিক বাংলা ও ইংরেজি গানের পরিবেশনা এবং আবৃত্তি l

উল্লেখ্য যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তার নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে বর্তমান ছাত্র-ছাত্রীদের মেলবন্ধন তৈরি করা এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেয়ার জন্য  প্রতি সেমিস্টারেই এই বিশেষ "সেমিস্টার-ডে" র আয়োজন করে থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.