× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানবাধিকার দিবস

গুম ও হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

১০ ডিসেম্বর ২০২৪, ১৫:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের সন্ধানের দাবি এবং স্বৈরাচার শেখ হাসিনার হুকুমে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক নেতাকর্মীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

উপস্থিত ছিলেন ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, নুরুরদ্দিন, রাফিজ সহ শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী। 

এসময় নেতাকর্মীদের হাতে আবার মাটি আমার মা, আয়নাঘর হবে না; মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিচার চাই; গণহত্যাকারী হাসিনার ফাঁসি চাই; গুমের শিকার সকালের সন্ধান চাই; ইলিয়াস আলীকে ফেরত চাই; চৌধুরী আলম কে ফেরত চাই ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির যত নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, পাশাপাশি যাদের গুম করা হয়েছে এবং নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত ছিলো তাদেরকে অতিদ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া জুলাই গুণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞে যারা মেতেছিলো তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, গত ১৭ বছরে আমরা দেখেছি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। তারা শুধু হত্যাকাণ্ডের মধ্যেই থেমে থাকেনি, গনহত্যা চালিয়েছে। পাশাপাশি যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিয়ন্ত্রণে নিতে না পারলে তখন তারা সর্বশেষ পন্থায় হিসেবে গুম কে বেছে নিয়েছে। এই গুমের মাধ্যমে পুরো বাংলাদেশকে গুমের রাজ্যে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। এই গুমের শিকার হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও। আমার ভারত সরকারের প্রতি আহ্বান থাকবে অতি দ্রুত পতিত শেখ হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে দিন। আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার দেখতে চাই। আমরা শত শত ভাই বোনদের আহাজারি সহ্য করতে পারছি না।  

শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ বলেন, খুনি হাসিনা ২৬৯৯ জন কে বিনা বিচারে হত্যা করেছে, ১৬৭৭ জন বিএনপির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা কারাগারে মৃত্যুবরণ করেছে, ৬৭৭ জন গুমের শিকার হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এখনো গুম রয়েছে। সিলেটের এম ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলম, সুমন, সুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। আজকে মানবাধিকার দিবসে বর্তমান সরকারের কাছে আমরা খুনি হাসিনার বিচার চাই। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ছি, জাতীয়তাবাদী ছাত্রদল লড়ছে। দেশের কল্যাণে, দলের কল্যাণে, জনগণের কল্যাণে আমাদের জীবন দিতে আমরা একটি পা ও পিছুপা হবো না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.