× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে শুভ ও সা’দ

নওশিন শারমিলি, বাঙলা কলেজ প্রতিনিধি ।

১৫ মে ২০২৫, ২০:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের মোঃ বাইজীদ হোসেন সা’দ।

বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।


নির্বাচিত অন্যান্যরা হলেন— সহ-সভাপতি: ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট) যুগ্ম সাধারণ সম্পাদক: মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ) সাংগঠনিক সম্পাদক: রবিউল রেজা (ডেইলি সান) অর্থ সম্পাদক: পার্থ সাহা (খবরের কাগজ) দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: রাকিবুল ইসলাম (সময় আলোর) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) এবং মোঃ আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.