× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাকসু নির্বাচন: জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ছাত্রদল সমর্থিত প্যানেল

ডেস্ক রিপোর্ট।

১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পরিবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এর আগে জাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল রাথে থেকে যেসব আয়োজন হয়েছে, সেসব ভোট ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিয়ে যাচ্ছে জাবি প্রশাসন। সবকিছুর ঊর্ধ্বে ওঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে প্রত্যাশা করেন সাদী।

এবার জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.