× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন

রাবি প্রতিনিধি

১৩ আগস্ট ২০২৬, ১৭:০৫ পিএম

‎স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ার পর প্রশাসন কর্তৃক এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

‎বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রক্টর বলেন, "কিছুক্ষণ পূর্বে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। সেখানে তার পরিবারের সদস্যরাও আছেন। তারা সেখান থেকে তার মরদেহ হস্তান্তর করবে।"

‎এর আগে গত শনিবার (৮ আগস্ট) রাতে ছাত্রাবাসে অবস্থানকালে ঘুমের মধ্যে হঠাৎ খাট থেকে পড়ে যান সাইমন। এ সময় তার শরীর শক্ত হয়ে গেলে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

‎পরবর্তীতে রবিবার (৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.