× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক অ্যাপেই বিদ্যুৎ ও গ্যাস বিলের হিসাব রাখবে রাবি শিক্ষার্থীর ‘BillBoard’

রাবি প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩ পিএম

একাধিক বিদ্যুৎ ও গ্যাস মিটারের হিসাব এক জায়গায় রাখার সুবিধা দিতে ‘BillBoard (A Dashboard of Bills)’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে NESCO, DESCO ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (PGCL) বিভিন্ন সংযোগের প্রয়োজনীয় তথ্য একসঙ্গে দেখা যাবে।

অ্যাপটির নির্মাতা জানান, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের যেসব বাসার মালিককে একাধিক মিটারের হিসাব রাখতে হয়, তাঁদের কথা বিবেচনা করেই এটি তৈরি করা হয়েছে। নিজের বাড়ির একাধিক মিটারের তথ্য ব্যবস্থাপনায় অ্যাপটি কার্যকর হওয়ায় পরবর্তী সময়ে সাধারণ ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হয়েছে।

অ্যাপটিতে NESCO-এর প্রিপেইড মিটারের বর্তমান ব্যালেন্স, রিচার্জ ও মাসিক ব্যবহারের তথ্য দেখা যাবে। পাশাপাশি ব্যালেন্স আর কতদিন চলতে পারে, তার পূর্বাভাস এবং ব্যালেন্স কমে গেলে নোটিফিকেশনের সুবিধাও রয়েছে।

NESCO-এর পোস্টপেইড গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল ও গ্রাহকের প্রয়োজনীয় তথ্য দেখার সুবিধা রাখা হয়েছে। অন্যদিকে DESCO-এর প্রিপেইড মিটারের ব্যালেন্স, রিচার্জের ইতিহাস, গত ১২ মাসের বিদ্যুৎ ব্যবহারের তথ্য এবং মিটারের বিস্তারিত তথ্য দেখা যাবে।

এ ছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (PGCL) গ্রাহকদের জন্য বকেয়া বিল, সর্বশেষ বিল পরিশোধের তথ্য, বিলের মাস ও গ্রাহকের প্রয়োজনীয় তথ্য দেখার সুবিধা রয়েছে।

অ্যাপটিতে প্রতিটি মিটার আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নাম দেওয়ার সুবিধাও রাখা হয়েছে। ফলে একই ধরনের একাধিক মিটার থাকলেও সহজেই সেগুলো আলাদা করে চেনা যাবে।

অ্যাপটির নির্মাতার দাবি, এটি ব্যবহারের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরি বা লগইন করার প্রয়োজন নেই। ব্যবহারকারীর তথ্য কোনো আলাদা ক্লাউড বা তৃতীয় পক্ষের সার্ভারে পাঠানো হয় না। ফলে অ্যাপটি স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করে এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটির লিংক: https://play.google.com/store/apps/details?id=com.butterflydevs.billboard


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.